১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ মঙ্গলবার
কামারখালী

মধুখালীতে জোরর্পূবক জমি দখলের অভিযোগ

মধুখালী প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের মছলন্দপুর (হিন্দুপাড়া) গ্রামের এক নিরহ পরিবারের জমির ঘর ও বাঁশঝাড় কেটে জোরপূর্বক জমি দখলের অভিযোগে সাংবাদিক সম্মেলন করেছে ভুক্তভোগি পরিবার। রবিবার মধুখালী রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। মধুখালী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. মনিরুজ্জামান মৃধা মন্নুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুহ. মিজানুর রহমান সরদারের সঞ্চালনায় ভুক্তভোগি পরিবারের পক্ষে সাংবাদিক সমে¥লনে লিখিত বক্তব্যে মো. সাইফুল ইসলাম বলেন

মছলন্দপুর মৌজার ২৬৭০ নং খতিয়ানের ৮১৩৪ নং দাগের মধ্যে ৩০ শতাংশ জমির মধ্যে ২ শতাংশ জমির মালিক হওয়া সত্তে¡ও আমাদের ১১ শতাংশ জমি আমাদের প্রতিবেশি জোরপূর্বক রুবেল, জুয়েল, রকিবুল, শহিদুল ও ইব্রাহিম জমির একাংশের ঘর ভেঙ্গে এবং জমিতে থাকা বাঁশঝাড় ও বৃক্ষ কেটে জমি টিনের বেড়া দিয়ে দখল করে নেয়। আমরা বাধা দিতে গেলে আমদের প্রাননাশের হুমকি দেয়। এ ব্যাপারে অভিযুক্ত জুয়েল বলেন আমরা কারো জমি দখল করি নাই। আমরা আমাদের জমিতে বেড়া দিয়ে সীমানা ঠিক করেছি।