মধুখালীতে টিকা নিতে উপচে পড়া ভীড়

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্য্র প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন পালন উপলক্ষে আজ মঙ্গলবার ২৮ থেকে ৩০তারিখ পর্যন্ত তিনদিনে সারাদেশের ন্যায় মধুখালী উপজেলায় ২০ হাজার লোককে ২১টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে কার্যক্রমের আওতায় আনার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে এ লক্ষ্যে রেজিষ্ট্র্রেশন করার জন্য ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যান বৃন্দ মাইকে প্রচার করছেন । উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আ. সালাম মিয়া জানান,
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে সারাদেশে ৭৫ লক্ষ লোককে টিকা কার্যক্রমের আওতায় আনার অংশ হিসেবে আমরা মধুখালীতে মোট ২১টি কেন্দ্রের মাধ্যমে ২০হাজার লোককে টিকার আওতায় আনবো। তিনি আরো জানান, রেজিস্ট্রশন ছাড়া কাউকেই টিকা দেওয়া হবে না। এ জন্য সকলকেই টিকা নিতে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। এদিকে মধুখালীতে স্বাভাবিক টিকা কার্যক্রমে উপচে পড়া ভীড় লক্ষ্য করা যাচ্ছে। এ পর্যন্ত মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় ৩০ হাজার লোককে প্রথম ডোজ এবং ১৯ হাজার লোককে ২য় ডোজ টিকা দেওয়া হয়েছে।