২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি রোজঃ বুধবার
শিক্ষা

মধুখালীতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে প্রত্যয় কুমার সাহা

মধুখালী ঃ ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের কামারখালী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী প্রত্যয় কুমার সাহা চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে। তার এই সাফল্যে বিদ্যালয়, পরিবার ও এলাকাজুড়ে আনন্দের আবহ বিরাজ করছে। জানা গেছে, কামারখালী উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্বের সঙ্গে এই ফলাফল অর্জন করেছেন প্রত্যয় কুমার সাহা । মেধাবী এই শিক্ষার্থীর স্বপ্ন ভবিষ্যতে দেশের শীর্ষ বিদ্যাপীঠ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর একজন দক্ষ প্রকৌশলী হওয়া। প্রত্যয় কুমার সাহা একজন বিধবা নারী মিঠুরানী সাহার একমাত্র পুত্র সন্তান। ছেলের সাফল্যে অনুভূতি প্রকাশ করে বিধবা মা মিঠু রানী সাহা বলেন, ” প্রত্যয় এর এই অর্জন আমার ও আপনাদের সবার জন্য গর্বের।

সে ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী। ঈশ^র চাইলে ওর স্বপ্ন পূরণ হবে। আমি আপনাদের সকলের সহযোগীতায় ওর মনের আশা ওকে বুয়েটের একজন দক্ষ প্রকৌশলী হিসেবে গড়ে তুলতে চাই। সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।” তিনি আরও জানান, সবকিছু ঠিকঠাক থাকলে ছেলের মেধা ও আগ্রহকে যথাযথভাবে বিকাশ ঘটিয়ে দেশ ও জাতির জন্য একজন যোগ্য প্রকৌশলী হিসেবে গড়ে তোলাই আমার একমাত্র লক্ষ্য শুধু সবার সাহায্যে এবং সহযোগীতা প্রয়োজন । উল্লেখ্য, চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষায় কামারখালী উচ্চ বিদ্যালয় থেকেও আরও ১জন শিক্ষার্থী সাধারনে বৃত্তি অর্জন করেছে, যা কামারখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মাদ বশীর উদ্দীন সহ অন্যান্য শিক্ষকমন্ডলীর এবং শিক্ষা অঙ্গনের জন্য একটি ইতিবাচক ও আশাব্যঞ্জক বার্তা। পরিশেষে আরো জানায় প্রত্যয় কুমার সাহা কামারখালীর সেরা বিদ্যাপিঠ ওহি শিশু নিকেতন বিদ্যাবিদ থেকে পঞ্চম শ্রেনীতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল ।