১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ মঙ্গলবার
মধুখালী

মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মধুখালী প্রতিনিধি:

শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি সভা উপলক্ষ্যে ফরিদপুরের মধুখালীতে উপজেলা পূজা উদযাপন পরিষদের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুখেন মজুমদারের সঞ্চালনায় মধুখালী বাজারে রায় ফার্মেসি ভবনের ২য় তলায় এ প্রস্তুতিমূলক সভা হয়।

এসময় বক্তব্য রাখেন পরিষদের উপদেষ্টা সমরেন্দ্র নাথ বসু, মনোজ সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক রাম কোমল সাহা, সাংগঠনিক সম্পাদক রাধা রানী ভৌমিক, অর্থ সম্পাদক নির্মল কুমার সরকার, মধুখালী পৌর সভাপতি সঞ্জিব কুমার রায় প্রমুখ। 

পৌর সভাসহ ১১টি ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের সভাপতি সাধারণ সম্পাদকগণ সভায় উপস্থিত ছিলেন।