১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ মঙ্গলবার
ডুমাইন

মধুখালীতে দুস্থ নারীদের মধ্যে ভিজিডির চাল বিতরণ

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নে ১১০ জন দুস্থ নারীর মধ্যে জনপ্রতি ৩০ কেজি করে ভিজিডির চাল বিতরণ করা হয়েছে। শনিবার (১৫ই জুন ) বেলা ১১টার দিকে ডুমাইন ইউনিয়ন কার্যালয়ে এসব চাল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- ইউনিয়ন সচিব নিত্য কুমার, ইউ.পি. সদস্য শাহ কামরুজ্জামান কামাল , নকীব আহমেদ কেরামত, আমিরুল ইসলাম, অসীমা মন্ডল , জীবন মন্ডল , গ্রামপুলিশ প্রমুখ । এ ছাড়া একই দিনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র ঈদুল আযহা উপলক্ষে দুঃস্থ , অসহায় মানুষের মাঝে ১৫৯জনের ১০কেজি ভিজিএফ চাল বিতরন করা হয়।