১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ সোমবার
কামারখালী

মধুখালীতে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে আর্থিক অনুদান বিতরন অনুষ্ঠান

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের ২০২০-২০২১ইং অর্থবছরের “নদী ভাঙ্গন কবলিত এলাকার জনসাধারনের জন্য প্রধানমন্ত্রীর পূনবার্সন সহায়তা”কার্যক্রমের আওতায় মধুখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের মাধ্যমে উপজেলার কামারখালী ইউনিয়নের নদীভাঙ্গনে ক্ষতি গ্রস্থ ২৪টি পরিবারের মধ্যে সোমবার প্রত্যেক পরিবারের জন্য ২০,০০০(বিশ হাজার) টাকার চেক কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রাকিব হোসেন চৌধুরী ইরান এর সভাপতিত্বে কামারখালী ইউনিয়ন কার্যালয়ে প্রদান করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মধুখালী উপজেলা আওয়ামীলীগের যুগ্নঃ সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশিকুর রহমান চৌধুরী, মধুখালী উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মুরাদুজ্জামান মুরাদ প্রমুখ।

এ ছাড়া আরো উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এম.এম.বাবুল আক্তার, কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ মনিরুজ্জামান চৌধুরী টার্গেট, মধুখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের সিরাজুল ইসলাম, টিপু সুলতান সহ উপজেলা নেতৃবৃন্ধ এবং ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্ধ, ইউ.পি. সদস্য ও গ্রামপুলিশ এবং গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।