১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ৪ঠা সফর, ১৪৪৮ হিজরি রোজঃ শনিবার
মধুখালী

মধুখালীতে নবাগত ইউ.এন.ও’র পরিচিতি ও শুভেচ্ছা বিনিময় সভা

মধুখালী প্রতিনিধিঃ

ফরিদপুরের মধুখালী উপজেলায় সদ্য যোগদানকৃত নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃআশিকুর রহমান চৌধুরীর পরিচিতি ও শুভেচ্ছা বিনিময় সভা বুধবার সকাল ১১ ঘটিকায় উপজেলার হলরুমে অনুষ্ঠিত হয়েছে। এ পরিচিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের  সহ -সভাপতি আঃ ছালাম মিয়া, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল হক বকু, জেলা পরিষদ সদস্য দেব প্রসাদ রায়, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সুরাইয়া সালাম, ভাইস চেয়ারম্যান মোঃ মুরাদুজ্জামান মুরাদ, প্যানেল মেয়র আনিসুর রহমান লিটন। এ ছাড়া

মুক্তিযোদ্ধা,শিক্ষক মন্ডলী,সুধী সমাজ,বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় সদ্য যোগদানকৃত ইউ. এন. ও. মোঃআশিকুর রহমান চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। শুভেচ্ছা বিনিময় কালে আশিকুর রহমান চৌধুরী সকলের উদ্দেশ্য বলেন-আপনাদের সহযোগিতায় মিলে মিশে কাজ করতে চাই। তাই আপনাদের সহযোগীতা পেলে আমি মধুখালী উপজেলাকে একটি মডেল উপজেলায় পরিনত করবো। পরিশেষে সকলের সহযোগীতা কামনা করে শুভেচ্ছা  বিনিময় সভা শেষ করেন।