১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ৪ঠা সফর, ১৪৪৮ হিজরি রোজঃ শনিবার
মধুখালী

মধুখালীতে নারী নির্যাতন প্রতিরোধে র‌্যালী ও আলোচনা সভা

মধুখালী প্রতিনিধিঃ
নারী নির্যাতন বন্ধ করি- কমলা রঙের বিশ্ব গড়ি” স্লোগান নিয়ে এবং নারী নির্যাতন প্রতিরোধে ফরিদপুরের মধুখালীতে উপজেলা পরিষদ এবং প্রশাসনের সাথে মেয়ে শিক্ষার্থীদের সংলাপ ও নারী নির্যাতন বিরোধী ১৬ দিনব্যাপী কর্মসূচি অরেঞ্জ ক্যাম্পেইন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ ডিসেম্বর রোববার উপজেলা পরিষদের আয়োজনে কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার এর সহযোগীতায় উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুরের স্থানীয় সরকার উপ-পরিচালক মোহাম্মদ আসলাম মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরী, মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম আরা, ফরিদপুর জেলা ফ্যাসিলেটর মোঃ মনিরুজ্জামান মজুমদার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল হক বকু, মধুখালী উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য সুরাইয়া সালাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরঙ্গ চন্দ্র মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান মহিলা মোরশেদা আক্তার মিনা মধুখালী প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক শাহজাহান হেলাল, মধুখালী উপজেলা মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শামসুন্নাহার নিহার, কামালদিয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য শাহারা বেগম, নওপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য ফিরোজা বেগম, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষাথী অংকনা পাল, আরজিতা রহমান, সালমা জাহান ইতি প্রমূখ। আলোচনায় বক্তাগণ নারী ও শিশু নির্যাতন, বাল্য বিবাহ ও ধর্ষণ বন্ধে প্রশাসনকে সহায়তা করার প্রত্যয়ে শপথ বাক্য পাঠ ও বক্তব্য রাখেন। র‌্যালীটি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে ।