১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ মঙ্গলবার
ডুমাইন

মধুখালীতে নিমিষেই পুড়ে ছাই হয়ে গেল অসহায় নারীর বসতঘর ও গোয়ালঘর

মধুখালী প্রতিনিধিঃ
স্বামীর দ্বারা নির্যাতিত হওয়ার পর ১টি ছেলে ও ১টি মেয়ে নিয়ে দিনাতিপাত করে আসছেন অসহায় নারী দোলেনা বেগম (৪৫)। মানুষের বাড়ী কাজ করে সংসার চালানোর পাশাপাশি থ্রি পিচ কাপড়ের ব্যবসা ও ছেলের লেখাপড়া করাচ্ছেন এবং জামাই রিপন ইসলাম দিয়ে বর্গা হিসেবে কৃষিকাজ করান তিনি। স্বামীর রেখে যাওয়া ভিটে বাড়ীতে ছিল একটি থাকার ঘর ও একটি গোয়ালঘর সেটিও বৃহস্পতিবার গভীর রাতে আগুন পুড়ে ছাই হয়ে গেছে। ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন পূর্বপাড়া নিলির মাঠ পাড়া গ্রামে এ ঘটনায় দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি। রবিবার ১৪ই এপ্রিল সকালে সরেজমিনে গেলে প্রত্যক্ষদর্শীরা জানান, ১১ই এপ্রিল বৃহস্পতিবার গভীর রাতে বাড়ীতে আগুন দেখতে পেয়ে ডাক চিৎকার দেন বাড়ির লোক দোলেনা বেগম। ফায়ারসার্ভিস এসেও বাড়ীতে ঠুকতে পারিনি ও এলাকাবাসীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনলেও বাঁচাতে পারেননি বসত ঘর ও গোয়ালঘরটি।

ঘরে থাকা আসবাবপত্র, ধান-১০মন, চাউল-৪মন ধানের, পিয়াজ-৫০, রসুন-১০মন, ১টা ছাগল, নগদ টাকা প্রায় ২০হাজার টাকা , জাতীয় পরিচয় পত্র, প্রয়োজনীয় কাগজপত্র সহ পরনের কাপড় ব্যতীত সবকিছু মুহুর্তেই আগুনে ছাই হয়ে গেছে। আর ১টি গরু ও ১টি ছাগলের শরীর পুড়া অবস্থায় বেচে আছে। তবে আগুনের সূত্রপাত জানা যায় মশার কয়েল থেকে । সব মিলিয়ে প্রায় ৫থেকে সাড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমানে পরিবারটি খোলা আকাশের নিচে বসবাস ছাড়া আর কোন পথ খোলা নেই। তবে ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্ আসাদুজ্জামান তপন জানান, সরকারের পক্ষ থেকে অনুদানের ব্যবস্থা করা হবে। জানা গেছে, দোলেনা বেগমের স্বামী তুহিন শেখ প্রায় ৫ বছর আগে গ্রামের বাড়ী ছেড়ে মা, স্ত্রী , ছেলে -মেয়ে ফেলে ফরিদপুর শহরে ২য় বিবাহ করে থাকে বাড়ীর কোন খবর নেয় না। এ অবস্থায় অসহায় নিঃস্ব পরিবারের আকুতি সাহায্যের হাত বাড়িয়ে তাদের থাকার আশ্রয় করে দেওয়ার জন্য অনুরোধ সরকার ও সকল ধনাঢ্য ব্যক্তিদের কাছে ।