মধুখালীতে নিম্নআয়ের পরিবারের জন্য টিসিবির পণ্য বিক্রি শুরু

মধুখালী প্রতিনিধিঃ
দেশের ১ কোটি নিম্নআয়ের পরিবারের কাছে রোববার থেকে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু করা হয়েছে । এ সব পণ্যের মধ্যে আছে প্রতিটি লিটার ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল, ৫৫ টাকা দরে ২ কেজি চিনি, ৬৫ টাকা দরে ২ কেজি মসুর ডাল ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে তাদের কাছে এ পণ্য বিক্রি করা হচ্ছে। ২ কিস্তিতে ১ কোটি পরিবারের কাছে টিসিবির পণ্য বিক্রি করা হবে। প্রথম কিস্তি চলবে ২০-৩০ মার্চ এবং দ্বিতীয় কিস্তি চলবে ৩-২০ এপ্রিল। পণ্য বিক্রির সুবিধার জন্য দেশব্যাপী সুবিধাভোগী পরিবারগুলোর তালিকা তৈরি করে বিশেষ ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে উপজেলা নির্বাহী অফিসার এবং ইউনিয়ন পর্যায়ে জনপ্রতিনিধিদের সহায়তায় স্থানীয় জনসংখ্যা, দারিদ্রের সূচক বিবেচনায় নিয়ে এ তালিকা তৈরি করা হয়েছে। এতে করে প্রায় ৫ কোটি মানুষ উপকৃত হবেন।
এরমধ্যে আড়পাড়া ইউনিয়নে ৪০৩জন এবং কামারখালী ইউনিয়নে ৭৬৬জন ‘বিতরণের আগের দিন সংশ্লিষ্ট ফ্যামিলি কার্ড হোল্ডারদের পণ্য বিক্রির স্থান ও সময় জানিয়ে দেওয়া হয়েছে,’ এই লক্ষে সোমবার ফরিদপুরের মধুখালী উপজেলা সহ কামারখালী ও আড়পাড়া ইউসনয়নের টিসিবি এর মাধ্যমে অতিদরিদ্র মানুষের মাঝে ৪৬০টাকায় বিক্রি করা হয়। টিসিবি পণ্য পেয়ে কার্ডধারীরা খুব খুশি। এ সময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা কর্মকর্তা ও মধুখালী থানা পুলিশ, স্থানীয় চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ জাকির হোসেন মোল্যা ও ইউ.পি. সদস্য সহ গ্রাম পুলিশ প্রমুখ।