১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ মঙ্গলবার
মধুখালী

মধুখালীতে নির্মাণ শ্রমিকদের ও বাড়ীর মালিকদের সাথে হোলসিম সিমেন্টের কর্তপক্ষের মত বিনিময় সভা

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালীতে মেসার্স নির্মাণ ট্রেড সেন্টারের আয়োজনে ও হোলসিম সিমেন্টের অর্থায়নে উপজেলার নির্মাণ শ্রমিক ও নির্মাণাধীন বাড়ীর মালিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ সেপ্টেম্বর রাত সাড়ে ৭টায় ঢাকা-খুলনা মহাসড়কের ব্যাংক পাড়া মধুবন শপিং মলের তৃতীয় তলায় আঃ ওহাব মিয়া পাবলিক লাইব্রেরী মিলনায়তনে হোলসিম সিমেন্টের গুণাগুন বর্ণনা করে বক্তব্য রাখেন লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেডের টেকনিক্যাল সাপোট প্রকৌশলী মোঃ মুইদ আজাদ , ফরিদপুর অঞ্চল টিএসএম ইফতেখার আহম্মদ, ফরিদপুর অঞ্চল টেকনিক্যাল সাপোট সহকারী প্রকৌশলী মোঃ সেলিম রেজা, নির্মাণাধীন বাড়ীর মালিক আক্তারুজ্জামান খান, শাহজাহান হেলাল ও মেসার্স নিমাণ ট্রেড সেন্টারের মালিক পক্ষে মোঃ জাহিদুজ্জামান মিঠু সহ প্রমুখ।