১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
মধুখালী

মধুখালীতে পাটচাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন প্রকল্পের আওতায় মধুখালী উপজেলা মিলনায়তনে বুধবার দিনব্যাপী পাটচাষীদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে প্রশিক্ষন প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি অধিদপ্তর ফরিদপুর জেলা উপ পরিচালক কৃষিবিদ হযরত আলী।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. লুৎফুল আমিন তারিক, সহকারী পরিচালক মোসা. মরিয়ম বেগম। পাটচাষীদের প্রশিক্ষণ প্রদান করেন উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুজিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলভির রহমান, মধুখালী উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা দীপাকর মল্লিক মানা। অফিস সূত্রে জানা যায় মধুখালী উপজেলাধীন একশত পঞ্চাশ জন পাটচাষীকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।