মধুখালীতে পুকুরে গোসল করতে যেয়ে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু
মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী বাজারের কেন্দ্রীয় জামে মসজিদের পুকুরের পানিতে ডুবে আলী আহম্মেদ শেখ আমুদে (৯০) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩শে জুন-২০২২)ইং বেলা ১২ টার দিকে নিজ বাড়ী থেকে কামারখালী বাজারের কেন্দ্রীয় জামে মসজিদের পুকুরে গোসল করতে গেলে পানিতে ডুবে মারা যান তিনি। মৃত আমুদে কামারখালী বাজার সংলগ্ন কামারখালীর মৃতঃ আছির উদ্দিনের ছেলে। আমুদে শেখের ছেলে ফারুক বলেন, বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে বাড়ী থেকে পুকুরে গোসল করতে যায় তার বাবা।
এ সময় তার বাবা পানিতে ডুবে গেলে স্থানীয় লোকজনের সহযোগীতার তার বাবাকে উদ্ধার করে কামারখালী ডাক্তারের নিকট নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন কামারখালী বাজারের গার্লস স্কুল পাড়া গ্রামে আমুদে শেখ নামের এক ব্যাক্তি পানিতে ডুবে মারা গেছে শুনেছি। সংবাদ শুনে কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রাকিব হোসেন চৌধুরী ও ইউ.পি. সদস্য মোঃ আবুল কালাম আজাদ এবং মধুখালী মধুখালী থানার এস.আই. অজয় বালা ফোর্স সহ মৃত ব্যক্তির বাড়ীতে উপস্থিত হন এবং শোকাহত পরিবারের সমবেদনা জানান।