১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
মধুখালী

মধুখালীতে পুরোহিতদের আয়োজনে র‍্যালী ও আলোচনা

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলা পুরোহিত পরিষদের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলেক্ষ্যে মধুখালী উপজেলা পুরোহিত পরিষদের আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার মধুখালী বাজার কেন্দ্রীয় কালীবাড়ী অঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে পৌর সদরের ঢাকা-খুলনা মহসড়কসহ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালীবাড়ী অঙ্গনে শেষ হয় ।

র‍্যালী পরবর্তী মধুখালী উপজেলা পুরোহিত পরিষদের সভাপতি অজয় আচার্য্যের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক দিলীপ আচার্যের সঞ্চালনায় মধুখালী বাজার কেন্দ্রীয় কালীবাড়ী মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো.শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) রতন কুমার বিশ্বাস,সাধারন সম্পাদক মো. রেজাউল হক বকু, উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদের ফরিদপুর জেলা শাখার আহবায়ক অরুপ চক্রবর্তী, যুগ্ম আহবায়ক নারায়ণ চক্রবর্তা, মধুখালী উপজেলা শাখার পুজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ রায়,মধুখালী উপজেলা পুরোহিত পরিষদের উপদেষ্টা অসিত আচার্য্য,যুগ্ম সাধারন সম্পাদক সাগর চক্রবর্ত্তী প্রমুখ।