মধুখালীতে পুলিশের উদ্যোগে শীতবস্ত্র বিতরন

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুর জেলা ও মধুখালী থানা পুলিশের উদ্যোগে মধুখালী উপজেলার বিভিন্ন স্থানে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় শীতবস্ত্র বিতরণ করেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. জামাল পাশা। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মধুখালী সার্কেল সুমন কর, মধুখালী থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম সহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।