মধুখালীতে পৌর পূজা উদযাপন পরিষদের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

মধুখালী প্রতিনিধিঃ
পূজা উদযাপন পরিষদ মধুখালী পৌর শাখার বিশেষ বর্ধিত সভা মধুখালী বৈশাখী মেলা মাঠে বৃহস্পতিবার সন্ধায় অনুষ্ঠিত হয়েছে।
পৌর কমিটির সভাপতি সঞ্জীব রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু,পূজা কমিটির প্রধান উপদেষ্টা মনোজ সাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরাদ,মধুখালী পৌরসভার মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন,ফরিদপুর জেলা পরিষদের সদস্য ও বাগাট ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দেব প্রসাদ রায়,উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুভাষ রায়, সহ সভাপতি অশোক পোদ্দার,চিকুর রঞ্জন সাহা, তপতি ঘোষ , কাজল বসু,সহ সাধারণ সম্পাদক রাম কোমল সাহা,সাংগঠনিক সম্পাদক রাধা রানী ভৌমিক এবং সদস্য শুক্লা রানী ভৌমিক।
এসময় উপস্থিত ছিলেন মধুখালী পৌরসভার প্যানেল মেয়র আনিচুর রহমান লিটন ও মধুখালী পৌর সভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলরতৌফিক শরাফি সেতু ও মহিলা কাউন্সিলর নাজমা সুলতানা প্রমুখ।
অনুষ্ঠানটি উপস্থাপন করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের অর্থ সম্পাদক নির্মল সরকার ও পৌর কমিটির সাধারণ সম্পাদক সুব্রত সাহা। বক্তাগণ বলেন ,আসন্ন দুর্গা পূজার প্রস্তুতি এবং আগামী ২ অক্টোবর মধুখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সফল করার লক্ষে প্রতিটা ইউনিয়নে বিশেষ বর্ধিত সভা চলছে । সে সকল সভায় স্বতঃস্ফূর্ত নারী পুরুষের উপস্থিতিই প্রমান করে এই সংগঠন কতটা শক্ত ভিতের উপর দাঁড়িয়ে।