মধুখালীতে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠান

মধুখালী প্রতিনিধিঃ
“মুজিব বর্ষের দীক্ষা মান সম্মত প্রাথমিক শিক্ষা” নিশ্চিত করনের লক্ষে ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের কামারখালী ক্লাস্টারের অধীনে ২৪টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের নিয়ে সহকারী শিক্ষা অফিসার নাসিমা আক্তার এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক জান্নাতুল ফেরদৌস দোলন এর সঞ্চালনায় সোমবার কামারখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এক মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্টান অনুষ্টিত হয়।

বিগত দেড় বছর করোনা কালীন সময়ে স্কুল বন্ধ থাকায় স্কুল খোলার পর কিভাবে সামনে এই দুই মাসের মধ্যে স্কুলের শিক্ষার্থীদের ভালোভাবে লেখাপড়া শেখানো যায় সেই পরিকল্পনা বাস্তবায়ন করার লক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তৌহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস.এম.আরশাদ হোসেন, মোছাঃ জোৎস্না খাতুন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ ইসমাইল হোসেন, সহকারী শিক্ষা অফিসার উজ্জ্বল কুমার বিশ্বাস। শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন দয়ারামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রোকনুজ্জামান, ভেল্লাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুল হাসান মামুন,

পূর্ব আড়পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা সায়দুন্নাহার মাহবুব , গন্ধখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মারুতী মজুমদার, গড়িয়াদহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছাঃ সিভানী পারভীন প্রমুখ।

এর পর সংবর্ধনা অনুষ্টানে বক্তব্য রাখেন প্রধান অতিথি, বিশেষ অতিথি এ ছাড়া আরও বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মধুখালী মডেল স্কুলের সহকারী শিক্ষক মোঃ হাবিবুর রহমান, বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ট প্রধান শিক্ষক হিসেবে সকল শিক্ষকদের উদ্দেশ্যে বক্তব্য দেন কামারখালী উদ্দীপন বিদ্যানিকেতন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শারমীম আখতার, উপজেলা সহকারী শ্রেষ্ট শিক্ষক ও বিশিষ্ট কবি হিসেবে বক্তব্য দেন আড়পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহীন সুলতানা। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা সহকারী শিক্ষা অফিসার

মোঃ মহিউদ্দিন মিয়া, অধীর কুমার বিশ্বাস সহ ২৪টি স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ প্রমুখ। সবশেষে প্রধান অতিথি সকলের উদ্দেশ্যে বলেন সকল স্কুলের শিক্ষার্থীদের মনে সাহস জোগাতে হবে ও সকলকে সু-শিক্ষায় শিক্ষিত করে তোলার আহবান রেখে এবং বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ট প্রধান শিক্ষক কামারখালী উদ্দীপন বিদ্যানিকেতন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শারমীম আখতার, উপজেলা সহকারী শ্রেষ্ট শিক্ষক ও বিশিষ্ট কবি ও লেখক হিসেবে আড়পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহীন সুলতানাকে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ক্রেষ্ট সম্মাননা-২০১৯ প্রদান করে এবং সকল শিক্ষকের জীবনে মঙ্গল কামনা করে অনুষ্টান শেষ করেন।
