১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ৪ঠা সফর, ১৪৪৮ হিজরি রোজঃ শনিবার
আড়পাড়া

মধুখালীতে প্রায় ২০০ পরিবারের যাতায়াতের পথের ব্যবস্থা নাই

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নে কোহিনুর ফিলিং স্টেশন এর সামনের গ্রামের ২০০টি পরিবারের বাড়ী থেকে বের হওয়ার কোন রাস্তা নাই। বাড়ী থেকে বের হয়ে পরের জায়গা দিয়ে যাতায়াত করতে হয়। যাহা এক পর্যায় প্রতিবন্ধকতা হয়ে আছে । তবে বর্ষার সময় বৃষ্টি, নদীর পানি বৃদ্ধির ফলে ২০০পরিবার পানি বন্ধী হয়ে থাকে। সংবাদ শুনে সরে জমিনে শুক্রবার গিয়ে দেখা যায় এই ২০০পরিবারের বাড়ী থেকে বের হয়ে প্রধান সড়কে য়েতে প্রায় ৩০০মিটারের মত রাস্তা প্রতিবন্ধকতা হয়ে আছে। আর এই জমির মালিক ডাঃ আশরাফ সিদ্দিকী বাবু। তাই এলাকাবাসীর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মোল্যা এবং উপজেলা প্রশাসনের নিকট জোরালো দাবী এলাকায় সরেজমিন পরিদর্শনে এসে পথ চলাচলের ও পানি নিস্কাসনের ব্যবস্থা করতে একান্ত মর্জি হয়।