৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
মধুখালী

মধুখালীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪ টায় মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় মধুখালী পৌরসভা একাদশ ডুমাইন একাদশকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মুরাদুজ্জামান মুরাদ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, মধুখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম আরা, পৌরসভার প্যানেল মেয়র আনিচুর রহমান লিটন, মাধ্যমিক শিক্ষা অফিসার পারমিস সুলতানা, সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা, আনসার ভিডিপি কর্মকর্তা নিরব বিশ্বাস, মধুখালী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এম এম বাবুল আক্তার, মধুখালী উপজেলা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ও মধুখালী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ হাবিবুর রহমান প্রমুখ। খেলা শেষে চ্যাম্পিয়ান এবং রানার্স আপ দলকে ট্রফি ও সম্মাননা প্রদান করা হয়।