৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
আড়পাড়া

মধুখালীতে বদ্ধ জলাশয় পূনঃখনন কার্যক্রমের শুভ উদ্বোধন

মধুখালী প্রতিনিধিঃ
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ফরিদপুৃর জেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে “ জলাশয়ে সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্প” এর আওতায় ২০২১-২০২২ইং অর্থ বছরে মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের অধীনে মঙ্গলবার বিকালে ভেল্লাকান্দি বদ্ধ জলাশয় (অংশ-৩) এর পূনঃ খনন কার্যক্রমের অধীনে আড়পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ বদরুজ্জামান (বাবু) বাড়ীর সামনের জলাশয় থেকে মোঃ সাইদুর রহমান জুয়েল খাঁনের বাড়ীর পিছনের জলাশয় পর্যন্ত শুভ উদ্বোধন করা হয় । উদ্বোধন এর সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, জেলা মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী মৎস্য পরিচালক বিজন নন্দী,

জেলা উপ-সহকারী প্রকৌশলী মোঃ ফিরোজ আহম্মেদ, আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ জাকির হোসেন মোল্যা, আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ সালাম মন্ডল, মধুখালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কার্যালয়ের মৎস্য সম্প্রসারন কর্মকর্তা দেবব্রত বিশ^াস, আড়পাড়া ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আবুল কালাম আজাদ প্রমুখ। পরিশেষে আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ জাকির হোসেন মোল্যা বলেন এই জলাশয় পূনঃ খনন হলে দেশে মাছের উৎপাদনে আমিষের চাহিদা পূরন হবে এবং ইউনিয়নের বেকার যুবকদের বেকার সমস্যা সমাধান বলে আশা করেন