১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
কামারখালী

মধুখালীতে বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ

মধুখালী প্রতিনিধি:


ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নে বন্যা দূর্গতদের মাঝে ত্রান বিতরণ করা হয়েছে। বুধবার কামারখালী ইউনিয়ন পরিষদ চত্তরে বান ভাসী ৩৫০ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু) এর সভাপতিত্বে বন্যার্তদের মাঝে চাল বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশিকুর রহমান চৌধুরী ।

এসময় উপস্থিত ছিলেন কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু), মধুখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ সোহরাব হোসেন, মধুখালী সহকারী শিক্ষা অফিসার ও ইউনিয়নের ট্যাক অফিসার উজ্জল কুমার বিশ্বাস, ইউ.এন.ও অফিসের মোঃ আউয়াল হোসেন, ইউনিয়ন সচিব মোঃ ইকবাল হোসেন, ইউপি সদস্য মোঃ হাবিবুর রহমান, মোঃ ফরিদ হোসেন, মোঃ ওয়াজেদ শেখ, মোঃ তিলাম মোল্যা, মোঃ ইলিয়াস শেখ, মোঃ নুরুল ইসলাম, কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের ৩নং ওয়ার্ডের সাধারন সম্পাদক মোঃ মহাসীন আলী মোল্যা, কামারখালী ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক মোঃ মিজানুর রহমান বিশ্বাস (বাবলু), গ্রাম পুলিশ এবং গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।