মধুখালীতে বাই সাইকেল ও শিক্ষা বৃত্তি বিতরণ
মধুখালী প্রতিনিধিঃ
সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল হতে অনুদান এবং বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচীর আওতায় ফরিদপুরের মধুখালীতে শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল ও শিক্ষা বৃত্তি বিতরণ করা হয়েছে। ৬ জুলাই বুধবার বেলা ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধরী’র সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল ও শিক্ষা বৃত্তির উদ্বোধন ও বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেন ।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এমপি সহধর্মিনী বাংলাদেশ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাবেক পরিচালক সেলিনা আক্তার, সাবেক জেলা পরিষদের সদস্য ও মধুখালী উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মির্জা আহসানুজ্জামান আজাউল, বাগাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান খাঁন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা ,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ পৃথ্বীজ কুমার দাস সহ প্রমুখ ।