মধুখালীতে বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালীতে জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার উপজেলা বিএনপি’র আয়োজনে স্থানীয় পৌরসভা বিএনপি কার্যালয় এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ রাকিব হোসেন চৌধুরী (ইরান) এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি’র সাধারন সম্পাদক মোঃ আবুল কাশেম আবুল, পৌর বিএনপি’র সভাপতি মোঃ সাহাবুদ্দিন আহম্মেদ সতেজ, সাংগঠনিক সম্পাদক মোঃ হায়দার আলী মোল্যা, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান,
যুগ্ন সাধারন সম্পাদক বাবলু কুমার রায়, মোঃ শরিফুল ফকির, পৌর বিএনপি’র নেতা মোঃ ফরিদুল ইসলাম, খন্দকার ওবায়দুর রহমান, জেলা ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক মির্জা রিয়াজ হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক ওমর ফারুক, পৌর ছাত্রদলের আহবায়ক মোঃ রজব ইসলাম,কামারখালী সরকারী আঃ রঊফ কলেজ শাখার আহবায়ক মোঃ সালমান হোসেন কাজল সহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারন সম্পাদক বৃন্দ প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন মোঃ ফরিদুল ইসলাম সাগর। অনুষ্ঠানে বক্তরা সরকারের প্রতি শহীদ রাষ্টপতি জিয়াউর রহমানের কবর নিয়ে রাজনীতি না করার আহবান জানান, সেই সাথে সাবেক এই রাষ্ট্র নায়কের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।