মধুখালীতে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের মেলার উদ্বোধন

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সোমবার করা হয়েছে। মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আশিকুর রহমান চৌধুরী, সরকারী আইনউদ্দিন কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল হক বকু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা আক্তার মিনা, সহকারী কমিশনার( ভুমি) শামিম আরা, জেলা পরিষদ সদস্য দেব প্রসাদ রায়, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি হাজি আঃ সালাম মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পারমিস সুলতানা, গাজনা ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া সহ উপজেলার কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলার সকল বিদ্যালয় ও কলেজ নিয়ে অনুষ্ঠিত মেলা তিনদিন ব্যাপী অনুষ্ঠিত হবে।