১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ মঙ্গলবার
মধুখালী

মধুখালীতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরঃ জেলার মধুখালীতে ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার(৯-১২-২০২১)ইং সকালে শিশুটি মৃত্যুবরন করে। শিশুটির নাম মো. মির্জা গালিব (৮)। সে গোন্দারদিয়া গ্রামের মৃত মির্জা কলমের একমাত্র ছেলে। গোন্দারদিয়া দারুল এহসান মাদ্রাসায় মক্তব বিভাগের ছাত্র গালিব। মধুখালী পৌরসভার ৩ নং ওয়ার্ড কমিশনার মির্জা আব্বাস বলেন, মির্জা গালিব আমার আপন ভাতিজা। গত রবিবার বিকালে গালিব ও তার বন্ধু রিফাত পাশের বাড়ির ছাদে ব্যাডমিন্টন খেলতে গেলে র‌্যাকেটের ব্যাট বিদ্যুতের তারের সাথে লাগলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তারপর স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে নিলে সেখান থেকে তৎক্ষণিক ঢাকা শেখ হাসিনা বার্ণ ইউনিটে নিয়ে যায়। সেখানে আইসিউতে রাখার চারদিন পর সে বৃহস্পতিবার ভোর ৪টা ৪৫ মিনিটে মারা যায়। মধুখালী বিদ্যুৎ বিভাগের (ওজোপাডিকো) উপ-সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল মতিন বলেন, ১৯৬২ সালে ৩৩হাজার ভোল্টের লাইনের সংযোগের তার ছিলো সেটি। লাইনের ১ ফুট দুরত্বও নিরাপদ নয়। বিদ্যুতস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনাটি মর্মান্তিক।