১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ সোমবার
আড়পাড়া

মধুখালীতে বিভিন্ন জনের শারদীয় দূর্গাপূজা অনুষ্টিত পূজা মন্ডব পরিদর্শন

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলায় সারাদেশের ন্যায় হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় আনন্দ উৎসব শারদীয় দূর্গাপূজা ৫দিন ব্যাপি অনুষ্টিত হয়ে গেল। এই পূজা চলাকালীন মধুখালী উপজেলায় পূজা মন্ডব পরিদর্শন করেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য জননেতা মোঃ আব্দুর রহমান, ফরিদপুর জেলার পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান (বিপিএম সেবা), বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহমুদা বেগম কৃক। এ ছাড়া সার্বক্ষনিক পরিদর্শনে ছিলেন মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম,

মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশিকুর রহমান চৌধুরী, মধুখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মুরাদুজ্জামান মুরাদ সহ উপজেলা এবং অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ ও আওয়ামীলীগের সকল অ্ঙ্গসংগঠনের সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ প্রমুখ। তবে উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যানগন স্ব স্ব ইউনিয়নের শারদীয় দূর্গাপূজা পূজা মন্ডব পরিদর্শনে সব সময় নিয়োজিত ছিলেন সঙ্গে গ্রামপুলিশ এবং ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী সার্বিক সহযোগীতায় ছিলেন।