১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ মঙ্গলবার
ডুমাইন

মধুখালীতে বীরমুক্তিযোদ্ধার বাড়ীতে দুস্কৃতিকারীর হামলায় গুরুতর আহত ০৩

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন ৬নং ওয়ার্ডের অধিবাসী বীরমুক্তিযোদ্ধা শ্যামলেন্দু বসুর বাড়ীতে শুক্রবার রাত প্রায় ৮.৩০মিনিটের সময় একাধিক দুস্কৃতিকারী অতর্কিত হামলা করেছে । হামলায় বাড়ীর মালিক (১) বীরমুক্তিযোদ্ধা শ্যামলেন্দু বসু (৭০) পিতাঃ স্বর্গীয় রবীন্দ্রনাথ বসু , (২)কাকলি বসু (৬০) জং স্বামী বীরমুক্তিযোদ্ধা শ্যামলেন্দু বসু এবং তার বাসায় অবস্থানকারী প্রতিবেশী (৩) প্রীতিমালো (১৫) পিতাঃ অচিন্ত কুমার মালো সর্ব সাং ডুমাইন পোঃ ডুমাইন উপজেলা ঃ মধুখালী জেলাঃ ফরিদপুর কে অজ্ঞাত নামা এক/একাধিক দুষ্কৃতিকারী বাসার ভিতরে প্রবেশ করে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। আহত অবস্থায় তাদেরকে স্থানীয় লোকজন উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন ।

মধুখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম. নুরুজ্জামান সংবাদ পেয়ে পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে হামলায় ব্যবহৃত একটি দা এবং একটি ফোল্ডিং স্টিক উদ্ধার করেন । এ ব্যপারে প্রশাসনের মাধ্যমে জানা যায় দুস্কৃতিকারীদের ও হামলার তদন্ত চলছে।