মধুখালীতে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের পুনরেকত্রীকরণ শীর্ষক ইউনিয়ন কর্মশালা

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়ন পরিষদে সোশাল ইকোনমিক রিইন্টিগ্রেশন অব রিটার্নি মাইগ্রেট ওয়ার্কার্স অব বাংলাদেশ- ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আওতায় ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার গাজনা ইউনিয়ন পরিষদের হলরুমে ইউনিয়ন পরিষদের সচিব অনন্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গাজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সেক্টর স্পেশালিষ্ট মো. আব্দুল মজিদের পরিচালনায় কর্মশালায় বক্তব্য রাখেন মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকুমার চক্রবর্তী,উপ-সহকারি কৃষি কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপ-সহকারি মেডিকেল অফিসার আশিকুর জামান, মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মির্জা ইকবাল মোর্শেদ, ইউপি সদস্য মো. নজরুল ইসলাম, আদর আলী, আবু বক্কার শেখ, অলেমান বিশ্বাস, হামিদুর রহমান ,মনিরুল ইসলাম মন্নু, আলিম মোল্যা, খবিরউদ্দিন মোল্যা, রাবেয়া বেগম, বিদেশ ফেরত মহিদুল ইসলাম, ওয়াজেদ শেখ প্রমুখ। কর্মশালায় ইউপি সদস্যবৃন্দ, বিদেশ হতে ফেরত বেশকিছু জনসাধারন উপস্থিত ছিলেন। পরিশেষে বিদেশ ফেরতদের কাজে পূনবাসন ও নবাগতদের বিদেশ যাওয়ার ব্যপারে যাতে কোন প্রকার ভোগান্তি না হয় সে দিকে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এই কথা বলে কর্মশালা শেষ করেন।