২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি রোজঃ বুধবার
মধুখালী

মধুখালীতে ভুমি সেবা সপ্তাহ পালন

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী ভ‚মি অফিসের আয়োজনে ভ‚মি সেবা সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা আলোচনা সভা করা হয়েছে। সোমবার সকালে সহকারী কমিশনার (ভুমি) কার্যালয় প্রাঙ্গন থেকে শোভা যাত্রাটি বের হয়ে মধুখালী পাট বাজার হয়ে আবার ভুমি কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা করা হয়। সহকারী কমিশনার(ভুমি) শামীম আরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশিকুর রহমান চৌধুরী। এ সময় বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।