৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
মধুখালী

মধুখালীতে মহিলা পরিষদের কর্মী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মধুখালী প্রতিনিধিঃ
বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালীতে মহিলা পরিষদের কর্মী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান মধুখালী সাংগঠনিক জেলা শাখার সংগঠন উপ-পরিষদের উদ্যোগে রবিবার বিকাল ৫ টায় রইচ্ছুন্নেসা উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। মধুখালী শাখার সভাপতি সুরাইয়া সালামের সভাপতিত্বে ” কোভিড -১৯ এর চ্যালেন্জ মোকাবেলা করি, নারী আন্দোলনকে অগ্রসর করি ” এই শ্লোগানকে সামনে রেখে সাংগঠনিক পক্ষ- ২০২১ উদ্বোধনী উপলক্ষে কর্মী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কর্মী সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক সামসুন্নাহার, প্রীতিকণা ভাদুরি, মিলি ইসলাম, জেসমিন নাহার প্রমুখ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।