১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ মঙ্গলবার
মধুখালী

মধুখালীতে মাছের পোনা ও খাদ্য বিতরন

মধুখালীতে মাছের পোনা ও খাদ্য বিতরন

মধুখালী প্রতিনিধিঃ

ফরিদপুরের মধুখালী উপজেলা মৎস্য অফিসের আয়োজনে ও ব্যবস্থাপনায় মাছের পোনা অবমুক্তকরণ,বিতরন ওমাছের খাদ্য বিতরন করা হয়েছে। বুধবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদের পুণঃখননকৃত পুকুরে মাছের পোনা অবমুক্তকরন করেন উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা মনোয়ার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরাদ। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শিরিন শারমিন খান,যুবলীগ নেতা আনোয়ার হোসেন,হারুন অর রশিদ, বাবুল উপস্থিত ছিলেন।