১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ মঙ্গলবার
মধুখালী

মধুখালীতে মালেক হত্যা মামলার ৬ আসামী গ্রেফতার

মধুখালী প্রতিনিধিঃ

ফরিদপুরের মধুখালী পৌরসভার পূর্ব গোন্দারদিয়া গ্রামের রেলগেট এলাকার বাসিন্দা রিক্সা চালক মালেক শেখ (৫৫)কে হত্যা করে রিক্সা ছিনতাইয়ের রহস্য উদঘাটন করে হত্যার সাথে জড়িত ৬ আসামীকে আটক করে ছিনতাইকৃত রিক্সা উদ্ধার করেছে মধুখালী থানা পুলিশ।

সোমবার ৬ সেপ্টেম্বর দুপুরে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম ফরিদপুর জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তির বরাত দিয়ে জানান, হত্যার সাথে জড়িত আটককৃতরা হলেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দৈবকীনন্দনপুর গ্রামের আহম্মদ আলী শেখের ছেলে আলমগীর শেখ(৪৩) হাসামদিয়া গ্রামের মৃত সিদ্দিক বিশ্বাসের ছেলে লিয়াকত বিশ্বাস(৩৪), মধুখালী উপজেলার পৌর সভার মেছড়দিয়া গ্রামের মৃত পাঁচু শেখের ছেলে আব্দুর রহমান(৩৫),ফরিদপুর সদরের ফতেপুর গ্রামের মৃত সুমন শেখের ছেলে মিলন শেখ(৩৩), রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মাঝবাড়ী গ্রামের মৃত মোকছেদ বিশ্বাসের ছেলে কোরবান বিশ্বাস(৩০),পাবনা জেলার ঈশ্বরদি উপজেলার দিঘা গ্রামের মৃত আবুল কাশেম ঘরামীর ছেলে আব্দুল মান্নান ঘরামী(৫৫)।

তিনি আরও জানান, প্রতিদিনের ন্যায় মালেক শেখ রিক্সা চালানোর উদ্দেশ্যে ১১ আগস্ট রাত সাড়ে ৭টায় বাড়ী থেকে বের হয় এবং পরের দিন ১২ আগস্ট উপজেলার রায়পুর ইউনিয়নের ব্যাসদী গ্রামের রাস্তার ডোবার পাশ থেকে তার লাশ পুলিশ উদ্ধার করেন।

১৩ আগস্ট নিহতের ছেলে মো. শহিদুল ইসলাম শেখ বাদী হয়ে মধুখালী থানায় অজ্ঞাত আসামী করে একটি হত্যা মামলা করেন। মামলা নং ৬ তারিখ ১৩ আগস্ট ২০২১খ্রিঃ।

পুলিশ চিনিকল রোডের মেসার্স বন্যা ট্রেডার্স এর দোকানের সিসি ক্যামেরার ফুটেজের মাধ্যমে আসামী আলমগীরকে শনাক্ত করে তাকে ২৬ আগস্ট আটক করে জিজ্ঞাসাবাদের এবং উচ্চতর প্রযুক্তির মাধ্যমে সকল আসামীকে শনাক্ত করে ৫ সেপ্টেম্বর রোববার আসামীদের আটক করে এবং ছিনতাইকৃত রিক্সাটি উদ্ধার করে পুলিশ।