১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
কামারখালী

মধুখালীতে মোবাইল কোটে জরিমানা

মধুখালী প্রতিনিধিঃ
করোনা কালীন সময়ে দেশে লকডাউন চলাকালীন সময়ে ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী বাজারে সরকারী নির্দেশনা অনুযায়ী লকডাউন না মানার অপরাধে মঙ্গলবার (২৭শে জুলাই) মোবাইল কোট পরিচালনার মাধ্যমে ফরিদপুরের মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা মনোয়ার ১৮৬০ এর ১৮৮ ধারা মোতাবেক কামারখালী বাজারের রুদ্র স্টোরের মালিক অলোক রুদ্রকে নগদ ১০০০(এক হাজার) টাকা ও গৌতম রুদ্র স্টোর এর মালিক গৌতম রুদ্রকে নগদ ৫০০ (পাঁচশত) টাকা জরিমানা করে মোট ১৫০০ (এক হাজার পাঁচশত) টাকা সরকারী কোষাগারে জমা করেন।

গৌতম রুদ্র স্টোর

মোবাইল কোট পরিচালনার সময় সঙ্গে ছিলেন মধুখালী থানার এস. আই. মোঃ লুৎফর রহমান সহ পুলিশ ফোর্স, মধুখালী উপজেলা বন-বিভাগের মোঃ আজমল হোসেন, আনসার ভিডিপি এবং উপজেলা নির্বাহী অফিসারের কর্মচারীবৃন্দ প্রমুখ। এ্ সময় উপস্থিত ছিলেন কামারখালী ইউনিয়নের সাবেক প্যালেন চেয়ারম্যান ও ইউ.পি. সদস্য মোঃ আবুল কালাম আজাদ ও সাংবাদিক বৃন্দ এবং দোকানের মালিকগন।

রুদ্র স্টোর