মধুখালীতে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালীতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে।
১১ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা যুবলীগের উদ্যোগে আখচাষী কল্যাণ ভবনের সামনে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী কর্মসূচী পালন করা হয়েছে। ফরিদপুর জেলা যুবলীগের সদস্য শাহিদুল ইসলাম জাহিদ এর সভাপতিত্বে ও মির্জা কালিমুজ্জামান সুজনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মধুখালী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুস সালাম মিয়া, সাধারন সম্পাদক রেজাউল হক বকু, সাংগঠনিক সম্পাদক এম.এম. বাবুল আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মুরাদুজ্জামান মুরাদ, মোঃ আনিসুর রহমান আনিস প্রমূখ।
এ সময় উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ আওয়ামীলীগের বিভিন্ন সংগঠনের নেতাকর্মী উপস্থিত
ছিলেন।