১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ মঙ্গলবার
মধুখালী

মধুখালীতে রাতের আঁধারে কম্বল বিতরণ উপজেলা নির্বাহী কর্মকর্তার

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুর মধুখালিতে রাতের আঁধারে রেল স্টেশন, বৈশাখী মেলার মাঠ, রেলগেট সহ বিভিন্ন এলাকায় রিকসা চালক, চা দোকানী ও এতিম শিশু ও ছিন্নমুল দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার (২০ ডিসেম্বর) দিবাগত মধ্য রাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিকুর রহমান চৌধুরী শীতার্ত শতাধিক মানুষের মাঝে এ কম্বল বিতরণ করেন।
এ সময় তার সাথে ছিলেন আশিকুর রহমান চৌধুরীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা. মাসেতা নওরিন ।