১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ২৮শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি রোজঃ সোমবার
মধুখালী

মধুখালীতে রুরাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর নারী “কর্ম শীর্ষক” সেমিনার

মধুখালী প্রতিনিধি :
মঙ্গলবার (০৫ অক্টোবর-২১) সকাল ১১টায় ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের বাগাট উচ্চ বিদ্যালয়ের হলরুমে রুরাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর নারী “কর্ম শীর্ষক” এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রুরাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (আর,ডি,ও) সংগঠনের সভাপতি কাজী ফেরদৌস ইমরানের সভাপতিত্বে ও মধুখালী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মুহাঃ মিজানুর রহমান সরদারের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম। সেমিনার উদ্বোধন করেন বাগাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বাগাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. শাহজাহান মোল্যা। সেমিনারে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মতিয়ার রহমান খাঁন, ফরিদপুর জেলা পরিষদের সদস্য ও বাগাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক দেব প্রসাদ রায়, নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহিদুল হাসান টিপু, বাগাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ. রহিম ফকির ও বাগাট বাজার বণিক সমিতির সভাপতি মির্জা মোঃ জাকির হোসেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন রুরাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (আর.ডি.ও) এর সাধারন সম্পাদক সৈয়দ তানজিজুল ইসলাম।
সেমিনারে রুরাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর ঘরে বসে আত্মকর্মসংস্থানের উপর প্রশিক্ষণ প্রাপ্ত ২০জন নারীকে সনদ, অর্থ প্রদান ও বিদ্যালয়ের ৮শ শত শিক্ষার্থীর মাঝে মাস্ক বিতরন করা হয়।