মধুখালীতে রোপা আমনের চারা সংগ্রহে ব্যস্ত চাষিরা

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালীর বিভিন্ন হাটে রোপা আমনের চারা সংগ্রহ করতে ব্যস্ত সময় পার করছেন চাষীরা। উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় গত মৌসুমের তুলনায় চলতি বছর রোপা আমন রোপনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভবনার আশা করছে কৃষি স¤প্রসারণ অধিদপ্তর। উপজেলার সবচেয়ে বড় দুটি হাট মধুখালী সদর ও কামারখালী হাটে চারা সংগ্রহ করতে ভিড় পড়ে গেছে কৃষকদের। শুক্রবার (২৬ আগস্ট) মধুখালী হাটে এক বোঝার চারা ক্রয় করছেন কৃষকরা ৩’শ টাকা থেকে ৫’শ টাকায়। গত বছরের তুলনায় এ বছর চারার দাম কম। দুটি হাটে চারার আমদানী ও ব্যাপক দেখা যায়। সরেজমিন ঘুরে দেখা যায়, এই মৌসুমে এ এলাকায় বৃষ্টি কম হওয়ায় পাট কাটতে দেরি হয়েছে। এখনো অনেক জমিতে পাট থাকায় চাষিরা সেচের মাধ্যমে ধীরে ধীরে চারা রোপন করেছে।
বৃষ্টি বেশি হলেই পাট কেটে চারা রোপন করতে পারবে। মধুখালী উপজেলা কৃষি কর্মকর্তা আলভির রহমান জানান, রোপা আমন সাধারণত জুলাই থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত আবাদ করা হয়ে থাকে। আগাম ভাসমান চারাসহ বিভিন্ন উপায়ে আগষ্টের প্রায় শেষ পর্যন্ত ৫হাজার ১’শ ৫০ হেক্টর জমিতে ইতিমধ্যে রোপা আমনের চারা রোপন করে ফেলেছে। বীজতলা করা হয়েছে ৪৩০ হেক্টর। সেপ্টেম্বর (ভাদ্র মাস) ধরে রোপা আমনের চারা রোপন করতে পারবে। চলতি বছর উপজেলায় একটি পৌরসভা ও এগারটি ইউনিয়নে রোপা আমনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮হাজার ৬৪০হেক্টর জমিতে। গত মৌসুমে উপজেলায় মোট রোপা আবাদ করা হয়েছিল ৮হাজার ৬৪০ হেক্টর জমিতে।