১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৫শে জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ বৃহস্পতিবার
মধুখালী

মধুখালীতে শেখ রাসেল এর ৫৮তম জন্মদিন ও শেখ রাসেল দিবস পালিত

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল এর ৫৮তম জন্মদিন ও শেখ রাসেল দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার সকাল সাড়ে ৯টায় শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, সকাল ১০টায় উপজেলা চত্ত¡র থেকে র‌্যালী, সকাল ১০.২০ মিনিটের সময় উপজেলা পরিষদ মিলনায়তনে কেক কাটা ও শিশুদের মাঝে বিতরন, সকাল সাড়ে ১০টায় আলোচনা সভা ও দুপুর ১২টায় কুইজ ও উপস্থিত বক্তৃতা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।


শেখ রাসেল দিবস পালন উপলক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা, কেক কাটা, র‌্যালী ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মুরাদুজ্জামান মুরাদ, জেলা পরিষদ সদস্য সুরাইয়া সালাম, সহকারী কমিশনার (ভুমি) শামীম আরা, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল হক বকু, মধুখালী উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ আ. ওহাব, বীরমুক্তিযোদ্ধা মো. খুরশিদ আলম, সরকারী আইনউদ্দিন কলেজের অধ্যক্ষ মো. নাজমুল হোসেন প্রমুখ।