মধুখালীতে সড়ক দূর্ঘটনায় নিহত ১ আহত হয়েছেন ৭ জন।

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুর থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি গাড়ি ( ঢাকা মেট্রো ব ১৫-৮৩-৫৯) সোমবার বেলা ১ টার দিকে মধুখালী উপজেলার মাঝকান্দি নামক স্থানে আসলে শ্রাবনী কনষ্ট্রাকশন লিমিটেড এর (ঢাকা মেট্রো শ ১১- ৩৯-২৫) গাড়ির সাথে ধাক্কা লেগে বাসটি খাদে পড়ে যায়। এ সময় বাসের হেলপার ঘটনাস্থলেই নিহত হয় এবং আহত হয় ৭ জন। নিহত ব্যাক্তির নাম মিলন (২৫) তিনি ফরিদপুর পৌরসভার টেপাখোলার বাসিন্দা। এ সময় আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে। করিমপুর হাইওয়ে থানার এস.আই. সমীর নন্দী জানান, বেলা আনুমানিক ১টার দিকে সড়ক দূঘটনা ঘটে । এ সময় বাসের হেল্পার ঘটনাস্থলেই নিহত হয় ও শ্রাবনী কনষ্ট্রাকশনের ড্রাইভার মো ইসমাইল (৪৫) গুরুতর আহত হয় । আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে ড্রাইভার ইসমাইলের বাড়ি সদর উপজেলার গোল ডাঙ্গিরচর । তবে অনন্যদের পরিচয় এখনো পাওয়া যায়নি।