১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
মধুখালী

মধুখালীতে সদ্য প্রয়াত আওয়ামীলীগ নেতার বাড়িতে গেলেন শাহ-মোঃ আবু জাফর

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলা আওয়ামীগের যুগ্ন সাধারন সম্পাদক ইলিয়াস মিয়া ৬ নভেম্বর -২০২২ ইং রোববার রাত সাড়ে আটটায় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না—- রাজিউন)। মৃত্য কালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। সোমবার সন্ধ্যা ৬ টার সময় প্রয়াত নেতার বাড়ি গিয়ে প্রয়াত ইলিয়াস মিয়া বড় ভাই উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আতিয়ার রহমান মিয়ার সঙ্গে কথা বলেন এবং পরিবারের খোঁজ খবর নেন বি,এন.পির নির্বাহী কমিটির অন্যতম সদস্য আন্তর্জাতিক শ্রমিক নেতা ফরিদপুর- ১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহ-মোহাম্মদ আবু জাফর। সে সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, উপজেলা বি,এনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন আবুল, পৌর বি,এনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ ,পৌর বি,এনপির সাধারন সম্পাদক এ্যাডঃ গোলাম মনছুর নান্নু সহ অন্যান্যরা।
শাহ-মোহাম্মদ আবু জাফর শোকাবহ পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে, নিহতের বিদেহী আত্মার মাখফিরাত কামনা করেন।