৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
মধুখালী

মধুখালীতে সরকারী ত্রান বিতরণ।

মধুখালীতে সরকারী ত্রান বিতরণ।

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালীতে বৈশ্বিক মহামারী করোনা ভাইসরাসের কারনে কর্মহীন খেটে খাওয়া নিন্ম আয়ের মানুষের মাঝে সরকারী ত্রান হিসেবে রায়পুর ইউনিয়ন পরিষদের সহায়তায় নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়েছে। ৬ জুলাই মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে ত্রাণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম ।


এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. রেজাউল হক বকু, রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. মোতালেব হোসেন মৃধা, সচিব সিরাজুল ইসলাম রিপন ও ইউনিয়ন পরিষদের সদস্যগণ।
রায়পুর ইউনিয়নের উপকার ভোগিরা ৪শ ৫০ টাকা নগদ অর্থ পাবেন ৮শ ৩৩ জন এবং ১০ কেজী চাল পাবেন ৮০জন।