মধুখালীতে সাতদিন ব্যাপী পবিত্র ভাগবত পাঠসহ ধর্মীয় অনুষ্টানে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহমুদা বেগম কৃক

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের জাননগর মহিলা সেবা সংঘের উদ্যোগে সাতদিন ব্যাপী পবিত্র ভাগবত পাঠসহ ধর্মীয় অনুষ্টান শনিবার জাননগর মধ্যপাড়া সরকার বাড়ীর পূর্বপাশে অনুষ্টিত হয়। ৭দিন ব্যাপী ধর্মীয় অনুষ্টানে ভক্তি রসামৃত পরিবেশনায় ১ম দিন কৃষ্ণ ভক্ত শ্রী দীপক কুমার বিশ্বাস সিনিয়র অফিসার সোনালী ব্যাংক বালিয়াকান্দি রাজবাড়ী, ২য় দিন ভক্ত প্রবর শ্রী বিজন কৃষ্ণ দাস গীতা সংঘ সেবাশ্রম মৃগী ডাঙ্গা মাগুরা, ৩য় দিন শ্রীমৎ অসীম কৃষ্ণ দাস বাবাজী মহারাজ অধ্যক্ষ গিরীধারী আশ্রম, খামারপাড়া শ্রীপুর মাগুরা, ৪র্থ দিন ভক্ত প্রবর শ্রী সুব্রত কুমার মল্লিক অধ্যক্ষ জরীপ বিশ্বাস ডিগ্রী কলেজ শৈলকুপা ঝিনাইদহ, ৫ম দিন ভক্ত প্রবর তপন কুমার গোস্বামী কাব্যতীর্থ ভক্তি রতœ ভাগবত আলোচক, ৬ষ্ট দিন ভক্ত প্রবর শ্রী সচীনন্দন দাস বাবাজী মহারাজ (শান্তিপদ সরকার) কালিগঞ্জ শিবাশ্রম ঝিনাইদহ, ৭দিন ভক্ত প্রবর শ্রী অপূর্ব মাধব দাস বাবাজী মহারাজ অধ্যক্ষ শ্রীশ্রী মহাপ্রভ‚র বিগ্রহ মন্দির মধুখালী ফরিদপুর।

এর মধ্যে ৫ম দিন চলাকালীন সময়ে বুধবার বিকালে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহ্মুদা বেগম কৃক অনুষ্টান পরিদর্শন ও সকল ভক্তবৃন্দের সাথে কুশল বিনিময় করেন। সঙ্গে ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও জীবন সঙ্গী মোঃ শামীম আহম্মেদ, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ঝর্ণা বাড়ৈ, বন ও পরিবেশ সম্পাদক আফরোজা হাসমত। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের সদস্য ও মধুখালী উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মোছাঃ সুরাইয়া সালাম, সাধারন সম্পাদক রাধা রানী ভৌমিক, ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান মোঃ খুরশিদ আলম মাসুম, বিশিস্ট সমাজসেবক মোঃ হাসানুজ্জামান মোল্যা, ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আকমল হোসেন মোল্যা, সহ -সভাপতি অমল কৃষ্ণ মল্লিক, ক্রীড়া সম্পাদক মোঃ জিল্লুর রহমান জিবলু সহ স্থানীয় ভবানী সরকার, পরিতোস বিশ্বাস সহ অত্র গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। সবশেষে প্রধান অতিথি বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহমুদা বেগম কৃক বলেন আমার কাছে মানুষের কোন ভেদাভেদ নাই। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আমি আপনাদের জন্য কাজ করে যাবো। আমার আপনাদের নিকট কিছু পাওয়ার আশা নাই শুধু দেওয়ার আশা। আমি দুঃখের মাঝে থাকতে চাই। এই দেখা শেষ দেখা নয়। আমি সকলের সাথে মিলেমিশে থাকতে চাই।

এই প্রত্যাশা করে বলেন আমার নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদের লোক। পরিশেষে আবার দেখা হবে বারবার এই প্রত্যাশা রেখে সকলের ও প্রতিষ্টানের জন্য আর্থিক দান এবং মঙ্গল কামনা করে কুশল বিনিময় শেষ করেন। সার্বিক সহযোগীতায় বিনয়াবনত ভক্ত পদরজঃ প্রার্থী জাননগর গ্রামের দীন সেবকবৃন্দ ও জাননগর মহিলা সেবা সংঘ বৃন্দ প্রমুখ।