১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ মঙ্গলবার
খেলাধুলা

মধুখালীতে সামী স্পোটিং ক্লাব উদ্বোধন উপলক্ষে একদিনের ফুটবল ফাইনাল খেলা

মধুখালী প্রতিনিধিঃ
”মাদক ও দুর্নীতিকে ঘৃনা করো রে, ফুটবলের সাথে চলো রে ”এই শ্লোগানকে সামনে রেখে ফরিদপুরের মধুখালী উপজেলার কামালদিয়া সামী স্পোটিং ক্লাব উদ্বোধন উপলক্ষে সামী স্পোটিং ক্লাবের আয়োজনে একদিনের ফুটবল ফাইনাল খেলা কামালদিয়া ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়েছে। ক্লাবটি উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর -১ আসনের সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আঃ রহমান। খেলাটি উদ্বোধন করেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডাঃ নাহিদা রহমান বন্যা ও প্রধান অতিথির সুযোগ্য পুত্র মোঃ সামী রহমান।

শুক্রবার বিকেলে সামী স্পোটিং ক্লাবের আয়োজনে কামালদিয়া ফুটবল মাঠে ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক আরমান হোসেন বাবু’র পিতার নামে শেখ আঃ মান্নান ফুটবল একাদশ আড়পাড়া বনাম সম্মানসেন ফুটবল একাদশ সালথা এর মধ্যে একদিনের ফুটবল ফাইনাল খেলা অনুষ্টিত হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর -১ আসনের সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আঃ রহমান। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরাদ, মধুখালী পৌরসভার মেয়র মোরশেদ রহমান লিমন, মধুখালী উপজেলা যুবলীগের নেতা হেলাল হোসেন,আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক আরমান হোসেন বাবু, আড়পাড়া ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী রাকিবুল ইসলাম রাকিব, আড়পাড়া ফুটবল দলের কোচ রেজাউল করিম টুকু, আমানত শেখ সহ বিভিন্ন উপজেলার এবং বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগের নেতাকর্মী এবং গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

খেলায় রেফরির দায়িত্বে ছিলেন মাহফুজুর রহমান। সহকারী হিসেবে জীম ও আল-আমীন। ধারাভাষ্য বিবরণীতে ছিলেন দাউদ হাসান প্রমুখ। আইন শৃংখলা বাহিনীতে নিয়োজিত ছিলেন মধুখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত ওসি) সফিউল আলম ও এস.আই সহ পুলিশ ফোর্স। খেলায় সম্মানসেন ফুটবল একাদশ শেখ আঃ মান্নান ফুটবল একাদশকে হারিয়ে ২-০ গোলে বিজয়ী হন। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়। পরিশেষে প্রধান অতিথি বলেন ক্লাবটি মানুষ গড়ার কারিগড় হিসেবে ও সবার জীবনের মঙ্গল কামনা করে খেলা শেষ করেন। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে সবার নিকট দোয়া চেয়ে এবং নিজের ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে সবার নিকট আশা রেখে ফুটবল খেলা শেষ করেন।