১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
মধুখালী

মধুখালীতে সিআইজি মৎস্য চাষীদের মাছের খাদ্য ও সাইন বোর্ড বিতরন

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুর জেলার মধুখালী উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় এর মাধ্যমে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ এর আওতায় সিআইজি মৎস্য চাষীদের মধ্যে মাছের খাদ্য ও সাইনবোর্ড বুধবার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, মধুখালী উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশিকুর রহমান চৌধুরী, মধুখালী উপজেলা ভাইস-চেয়ারম্যান মোঃ মুরাদুজ্জামান মুরাদ , বর্তমান ফরিদপুর সদর সিনিয়র মৎস্য কর্মকর্তা ও অতিরিক্ত দায়িত্ব মধুখালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোছাঃ শিরিন শারমিন খান, উপজেলা মৎস্য সম্প্রসারন কর্মকর্তা দেবব্রত বিশআস সহ মধুখালী উপজেলা সিনিয়র মৎস্য অফিস কার্যালয় এর আরো অনেকে।

এ ছাড়া আরো উপস্থিত ছিলেন কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ মনিরুজ্জামান চৌধুরী টার্গেট, আড়পাড়া ইউনিয়নের রুপাতলা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সাধারন সম্পাদক মোঃ সামসুল আলম মোল্যা সোনা সহ বিভিন্ন ইউনিয়নের মৎস্য চাষীগন এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।