১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
মধুখালী

মধুখালীতে সিপিবি’র বিক্ষোভ সমাবেশ

মধুখালী প্রতিনিধিঃ
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার ও নিত্য পণ্যের দাম কমাও গরীব মানুষের জান বাঁচাও দাবিতে”-ফরিদপুরের মধুখালী উপজেলা সিপিবি’র আয়োজনে শুক্রবার সন্ধায় নিখরিয়া বাজারে কমরেড অদুদ সেকের সভাপতিত্বে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি ফরিদপুর জেলা কমিটির সম্পাদক অরুন শীল, কৃষক সমিতি ফরিদপুর জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট মানিক মজুমদার, সিপিবি মধুখালী উপজেলা সম্পাদক শাহ কুতুবুজ্জামান , কৃষক সমিতি মধুখালী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো. নওশেরুল আলম, কৃষক নেতা খলিলুর রহমান, যুব ইউনিয়ন মধুখালী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মাসুদ রানা , সাংগঠনিক সম্পাদক মো ফারুক হোসেন, সদস্য আবুল কালাম।
বক্তারা জ্বালানী তেলের দাম বৃদ্ভির ঘোষনা প্রত্যাহার দাবী করেন এবং দ্রব্য মূল্য সহনীয় পর্যায়ে রাখার আহবান জানান।