১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি রোজঃ রবিবার
মধুখালী

মধুখালীতে সি.আই.জি কংগ্রেস সভা অনুষ্ঠিত

মধুখালী প্রতিনিধি ঃ
ফরিদপুরের মধুখালী উপজেলা কৃষি অফিসের আয়োজন ও বাস্তবায়নে ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ এর আওতায় সি.আই.জি কংগ্রেস সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার কৃষি প্রশিক্ষণ হলরুমে উপজেলা কৃষি কর্মকর্তা আলভীর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ হারুন অর রশিদ। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুরের উপ পরিচালক মোঃ জিয়াউল হক। বক্তব্য রাখেন মধুখালী উপজেল্ াকৃষি সম্প্রসারণ কর্মকর্তা জয়সেন শুভ্র, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা গৌরপদ বিশ^াস, ব্যাসদী সিআইজি’র সভাপতি হাজি মোতালেব ফকির, কুড়ানিয়ারচর সিআইজি’র সভাপতি সায়মা বেগম, দস্তরদিয়া সিআইজি’র মো. মিজানুর রহমান বাচ্চু, উপ-সহকারী কর্মকর্তা সাইফুর রহমান, গৌতম বসু প্রমুখ। সভায় ৯০ টি সিআইজি’র ১শত ৫০জন কৃষক-কৃষানী উপস্থিত ছিলেন।