মধুখালীতে স্বপ্নতরী স্বেচ্ছাসেবী সংগঠনের আলোচনা সভা

কামারখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার একটি অরাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠান । যাহা একটি আর্তমানবতার সেবাই নিয়োজিত স্বপ্নতরী স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান । এই প্রতিষ্ঠানের সম্প্রসারন আরও বেগবান করার লক্ষে কামারখালী ইউনিয়নে একটি আদর্শ টিম গঠন করার লক্ষে স্বপ্নতরী স্বেচ্ছাসেবী সংগঠন মধুখালী উপজেলা পক্ষ থেকে রবিবার বিকালে কামারখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্টিত হয় । সভায় যুব সমাজ অংশগ্রহন করেন। তাদের উদ্দেশ্যে স্বপ্নতরী স্বেচ্ছাসেবী সংগঠনের লক্ষ উদ্দেশ্যে এবং স্বপ্ন বাস্তবায়নের লক্ষে উপস্থিত যুব সমাজের মাঝে গুরুত্বপূর্ন কথাবাত্রা বলেন মধুখালী উপজেলা স্বপ্নতরী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ হাসিব হোসেন।

এ ছাড়া আরও বক্তব্য দেন মধুখালী উপজেলা রিপোটার্স ইউনিটি’র সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোঃ সহিদুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক ও অত্র সংগঠনের এস.কে আতিব , মোঃ সাহারুল হক সুরুজ বিশিষ্ট সমাজসেবক মোঃ মনিক, প্রমুখ। পরিশেষে লিঠু, রাতুল ও প্রান্তকে স্বপ্নতরী সংগঠনের একটি পেজ তৈরী করে সংগঠনের আরও বেগমান করার লক্ষে সবাইকে নিয়ে কাজ করার আহবান রেখে আলোচনা সভা শেষ করেন।