১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
আড়পাড়া

মধুখালীতে ১০ টাকা দরে চাউল বিতরন

মধুখালী প্রতিনিধিঃ


“শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় খাদ্য অধিদপ্তরের মাধ্যমে রবিবার (১০-১০-২০২১) ইং তারিখ সকালে আড়পাড়া, কামারখালী এবং ডুমাইন ইউনিয়নে গরীর ও অসহায় মানুষের জন্য প্রতি কেজি চাল ১০ টাকা দরে ৩০ কেজি চাউল ৩০০ টাকায় কার্ডধারীদের জনপ্রতি আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মোল্যা’র সভাপতিত্বে ও কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস বাবু’র সভাপতিত্বে, এবং ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান মোঃ খুরশিদ আলম (মাসুম) সভাপতিত্বে বিতরন করা হচ্ছে।

বিতরন করেন আড়পাড়া ইউনিয়নের ডিলার মোঃ আরমান হোসেন (বাবু), কামারখালী ইউনিয়নের ডিলার এ.বি.এম. মিরোজ বুলু, ডুমাইন ইউনিয়নের ডিলার শাকির আহমেদ টোকন। এ সময় উপস্থিত ছিলেন কামারখালীতে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আজিজুল হক, ডিলারের সহযোগী আড়পাড়া ইউনিয়নে মোঃ আবুল হোসেন মল্লিক, মোঃ হৃদয়, রাজা, কামারখালী ইউনিয়নে অপি শীল, মোঃ সামসুর রহমান, ডুমাইন ইউনিয়নে মোঃ আজাদ হোসেন সহ গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। জানা যায় আড়পাড়া ইউনিয়নে ৬১৮ জন, কামারখালী ইউনিয়নে ৯২২জন এবং ডুমাইন ইউনিয়নে ৪৯৭ জন এই আওতায় আছে। এই চাউল প্রতিমাসের সপ্তাহে সোম, মঙ্গল, বুধবার এই তিনদিন বিতরন করা হয়। কিন্তুু এবার শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সরকারী নির্দেশে এই প্রথম রবিবার বিতরন করা হয়।