১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ মঙ্গলবার
আড়পাড়া

মধুখালীতে ১০ টাকা দরে চাউল বিতরন

মধুখালী প্রতিনিধিঃ
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরতœ শেখ হাসিনা নির্বাচনের আগে ওয়াদা করেছিলেন বাংলাদেশের গরীব ও অসহায় মানুষের ১০ টাকা দরে চাল খাওয়াবে। সেই ওয়াদা আজও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরতœ শেখ হাসিনা পালন করে যাচ্ছেন তাই “শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় খাদ্য অধিদপ্তরের মাধ্যমে মঙ্গলবার (০৯-১১-২০২১) ইং সকালে আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মোল্যা’র সভাপতিত্বে আড়পাড়া ইউনিয়নে গরীর ও অসহায় মানুষের জন্য

কার্ডধারী ৬১৮ জনের প্রতি কেজি ১০ টাকা দরে ৩০ কেজি চাউল ৩০০ টাকায় জনপ্রতি বিতরন করা হচ্ছে। বিতরন করেন ডিলার মোঃ আরমান হোসেন (বাবু) এবং ডিলার মোঃ হেলাল উদ্দীন মোল্যা, সহযোগী মোঃ আবুল হোসেন মল্লিক, রাজা মৃধা সহ গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। এ ছাড়া ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খুরশিদ আলম মাসুম এর সভাপতিত্বে ডুমাইন ইউনিয়নে গরীর ও অসহায় মানুষের জন্য কার্ডধারী ৪৯৭জনের প্রতি কেজি ১০ টাকা দরে ৩০ কেজি চাউল ৩০০ টাকায় জনপ্রতি বিতরন করা হচ্ছে। জানা যায় আড়পাড়া ইউনিয়নে ৬১৮ জন এবং ডুমাইন ইউনিয়নে ৪৯৭ জন এই আওতায় আছে। এই চাউল সরকারী নিয়ম অনুযায়ী প্রতিমাসের সপ্তাহে সোম, মঙ্গল, বুধবার এই তিনদিন বিতরন করা হয়।