মধুখালীতে ১৫০পিচ ইয়াবা সহ গ্রেফতার -০১

বিশেষ প্রতিনিধি মধুখালী ঃ
গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার ০১-১২-২৪ তারিখ মধুখালী থানার এস . আই. মাহামুদুল হাসান সঙ্গীয় অফিসার ফোর্সসহ মধুখালী থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করাকালে সোমবার বেলা ৩ ঘটিকার সময় মধুখালী পৌরসভাধীন রেলগেইট সংলগ্ন জনৈক সেকেন্দার আলী বিশ্বাস এর জননী সুইট এন্ড রেস্টুরেন্ট এর সামনে ফরিদপুর টু মাগুরা গামী হাইওয়ে পাকা রাস্তার উপর একজন লোক মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে এমন সময় উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করিয়া ঘটনাস্থল হইতে আসামী ১। আমিন খন্দকার (৪২), পিতা-মৃত মোতালেব খন্দকার, সাং-পূর্ব গাড়াখোলা, থানা-মধুখালী জেলা-ফরিদপুরকে ধৃত করেন । ধৃত আসামীর দেহ তল্লাশীকালে তার পরিহিত ফুল প্যান্ট এর ডান পকেট হতে একটি নীল জিপার এর মধ্যে রক্ষিত ১৫০ (একশত পঞ্চাশ) পিচ হালকা কমলা রংয়ের ইয়াবা ট্যাবলেট যার ওজন ১৫ গ্রাম, মূল্য অনুমান-৪৫০০০/-টাকা, একটি স্যাম্ফোনি বাটন মোবাইল, নগদ ১৩১০টাকা উদ্ধার পূর্বক জব্দ করেন। উক্ত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারার রুজু করে মামলা করা হয় । আরও জানা যায় ধৃত আসামীর বিরুদ্ধে ইতোপূর্বে ১। মধুখালী থানার এফআইআর নং-৩/১১৭, তারিখ-০৩ জুন, ২০২২; জি আর নং-১১৭/২০২২, ধারা-৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮, ২। সিএমপি এর ডবলমুরিং মডেল থানার এফআইআর নং-৩৩, তারিখ- ২২ জুলাই, ২০২০ ধারা- ৩৬(১) সারণির ১০(ক)/৩৮/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মূলতবী বিচারাধীন আছে। মধুখালী থানার সাধারন ডায়রী নং-৩৫ তারিখ-০১/১২/২০২৪ ইং মূলে মধুখালী থানার মামলা নং-০১ তারিখ-০২.১২.২০২৪ ইং সন ।